• রাজনীতি শীর্ষ সংবাদ
  • চেয়ারম্যান প্রার্থী “মিনফুজুর রহমান মিলন” মোটরসাইকেলের শোডাউন নিয়ে শুভেচ্ছা

চেয়ারম্যান প্রার্থী “মিনফুজুর রহমান মিলন” মোটরসাইকেলের শোডাউন নিয়ে শুভেচ্ছা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

আগামী ৪ মে আসন্ন জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন তাঁর জনসমর্থন ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানান দিতে প্রায় সাড়ে পাঁচ হাজার মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে শোডাউন করেছেন।

এসময় মোটরসাইকেলের বহরের সামনে একটি সাদা রঙের হুড খোলা ল্যান্ডক্রুজার গাড়িতে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান দাঁড়িয়ে হাত নাড়িয়ে লোকজনদের শুভচ্ছা জানান। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার বেলা আড়াইটায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড়ে মোটরসাইলের বিশাল শোডাউনটি বের হয়ে পুরো উপজেলার গুরুত্বপূর্প সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগমী ৪ মে প্রথম ধাপে কালাই উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন নিয়ে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জানান দেওয়া শুরু করেছে। এর আগে কালাই পৌরসভার সাবেক মেয়র বেলাল তালুকদার “প্রায় ৩২০টি” মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রার্থীতা জানান দেন।

আজ রোববার তিন বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রায় সাড়ে পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিলেন। এতো বড় মোটরসাইকেলের শোডাউন এর আগে কখনো উপজেলাবাসী দেখে নাই। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। এবারও উপজেলা পরিষদের নির্বাচন তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

মোটরসাইকেল শো-ডাউনে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, কর্মী-সমর্থক ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

উপজেলার বালাইট মোড় থেকে শোডাউন শুরু হয়ে উপজেলার মাত্রাই হয়ে মোসলেমগঞ্জ, পুনট, জিন্দারপুর হয়ে কালাই পৌরশহরে এসে শেষ হয়। মোটরসাইকেল শোডাউনটি প্রায় ৬০ কিলোমিটার শোডাউন শেষে এসে শেষ হয়।