
সুনামগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ সৃজন বিদ্যাপীঠের পরিচলনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধুরী, দেওয়ান গিয়াস চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রীনা ঘোষ, তানজিম তানিম হাসান, পারভিননেছা বেগন, স্বপ্না রাণী সরকার, রীমা তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সুযোগ দিতে হবে। খেলাধুলায় সবাই প্রথম হতে পারবেনা তবে সবাই অংশগ্রহণ করতে পারবে এটাই বড় কথা।
এতে তাদের মধ্যে সুপ্তপ্রতিভ বিকাশের সুযোগ পাবে। এসময় বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন বিকেলে খেলাধুলা, ছুটির দিনে শিশুদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। এতে শিশুদের মস্তিষ্ক সুস্থ থাকে।
বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। নিজের সন্তানকে তার মেধা অনুযায়ী যার করতে ভালো লাগে তাই করতে দিতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সৃজন বিদ্যাপীঠের শিক্ষক মারজানা বেগম ও জুলেখা খাতুন
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...