
নরসিংদী শহরের বড় বাজারে অনিল চন্দ্র বর্মণ (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ. ন. ম. ইলিয়াছ এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাস্ট্র পক্ষের আইনজীবী এম. কেরামত আলী আকন্দ।
মামলার তথ্যের বরাতে আইনজীবী কেরামত আলী আকন্দ জানান, মাছ ব্যবসা নিয়া শত্রুতার জেরে ২০১৫ সালের ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী বড় বাজারের মাছপট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কমল বর্মণ ও ধনা দাস নামের আরও ২ জন অনিল চন্দ্রকে (৩০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এঘটনায় নিহত অনিল চন্দ্র বর্মণের মা জলদা বর্মণ বাদী হয়ে ৩ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে ও অপর ২ আসামীকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে অভিযোগ দাখিল করেন।
এ মামলায় অভিযোগপত্র গ্রহন করে ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ য় আদালতের বিচারক আ.ন.ম. ইলিয়াস আসামী অজিত চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামী অজিত চন্দ্র দাস দীর্ঘদিন যাবত জেল হাজতে রয়েছে বলেও জানান আইনজীবী কেরামত আকন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...