হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রহঃ) মাজার শরীফের বার্ষিক ওরশ মাহফিল

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়াস্থ হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রহঃ) মাজার শরীফের ৪৮তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: ০৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

উক্ত ওরশ মাহফিলে মিলাদ, জিকির আজকার ও উনার রচিত আবেগ গ্রন্থের সামা কাওয়াল অনুষ্ঠিত হবে।

উক্ত ওরশ মাহফিলে সকল ভক্ত ও আশেকানকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন হযরত সৈয়দ আব্দুল বারী শাহ (রহঃ) মাজার শরীফের গদিনেশিন পীরজাদা সৈয়দ মেজবাহ উদ্দিন (বাবু)।