• জাতীয় শীর্ষ সংবাদ
  • “৯ শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু আমাদেরকে আজও কাঁদায়”–মেয়র,মোঃ নাসির উদ্দিন

“৯ শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু আমাদেরকে আজও কাঁদায়”–মেয়র,মোঃ নাসির উদ্দিন

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

যশোর জেলার বেনাপোল পৌরসভাধীন বন্দর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস সড়ক দূর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর মৃত্যু দিবসে দোয়া, শোক র‍্যালি, স্মরণ সভা ও বিদ্যালয়ের সম্মুখে বেনাপোল পৌরসভা কর্তৃক স্থাপিত ৯টি কবুতর সংবলিত শহীদ বেদীতে পুস্পস্তবক প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারী) শোকাবহ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপি অনুষ্ঠান কর্মসুচিতে অংশ নিতে নিহতদের অভিভাবক,বেনাপোল পৌর মেয়র-মোঃ নাসির উদ্দিন, ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, নিহতদের সহপাঠি শিক্ষার্থীগন, বেনাপোলের অন্যান্য স্কুল-মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকাগণ, সমাজের বিশিষ্ট শিক্ষানুরাগী,কবি,সাহিত্যিক,লেখক,সাংবাদিক, বেনাপোল পৌর কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেতৃবৃন্দ সহ বন্দর এলাকার সকল শ্রেণী পেশার মানুষ প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে উপস্থিত হতে থাকেন।

সকলের উপস্থিতিতে শিক্ষার্থীদের ঐ বিশাল শোক র‍্যালি সকাল ১১টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে পুণরায় স্কুলের সম্মুখে এসে র‍্যালির কর্মসূচি শেষ হয়। এরপর ৯ শিশু শিক্ষার্থীর শহীদ বেদীতে একে একে সকলেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকে।

শোকদিবসে সংক্ষিপ্তাকারে বক্তব্য দিতে গিয়ে বেনাপোল পৌর মেয়র মোঃ নাসির উদ্দিন বলেন, “আমাদের বেনাপোলের সকলের প্রাণপ্রিয় ৯ প্রাথমিক শিশু শিক্ষার্থীর পিকনিকের বাস দূর্ঘটনায় নিহতের কারনে আমরা বেনাপোলবাসী গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানায়। আর হয়তো আমরা তাদেরকে ফিরে পাবো না,তবে মহান ‘রাব্বুল আলামীন’ এর নিকট আমাদের একটিই প্রার্থনা ” আল্লাহপাক” তাদেরকে যেন বেহেস্ত নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক বহণ করার শক্তি প্রদান করেন,আমিন”।

এমময় সেখানে উপস্থিত ছিলেন-এনামুল হক মুকুল(বেনাপোল পৌর আ.লীগ সভাপতি), ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মোঃ ইজ্জত আলী সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ, ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- মোঃ বজলুর রহমান, বেনাপোল পৌরবাসীর আহবায়ক-মোস্তাক হোসেন স্বপন,শার্শা উপজেলার যুবলীগ সভাপতি-অহিদুজ্জামান অহিদ, বন্দর শ্রমিক নেতা ভাদু ভাই, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি-জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক- মোঃ কামাল হোসেন, পৌর কাউন্সিলর-কামরুন্নাহার আন্না(৭,৮,৯ ওয়ার্ড এবং প্যানেল মেয়র-১),জুলেখা খাতুন(১,২,৩ ওয়ার্ড),মিম খাতুন(৪,৫,৬)।
সাধারণ কাউন্সিলর-সুলতান আহম্মেদ বাবু(১ নং ওয়ার্ড),শরিফুল ইসলাম শরিফ(২ নং এবং প্যানেল মেয়র-২), মোঃ মিজানুর রহমান মিজান(৩নং),মোঃ শাহীন(৪নং),মোঃ আজিম উদ্দিন গাজী(৫নং),আসাদুর রহমান আসাদ(৬ নং),নুপুর হাজী(৭ নং এবং প্যানেল মেয়র-৩),হাসানুর রহমান তাজিন(৮নং ওয়ার্ড),পৌর কার্যালয়ের কর্মকর্তা-সাইফুল ইসলাম বিশ্বাস(সচিব),আব্দুল্লাহ আল মাসুম রনি(প্রশাসনিক কর্মকর্তা),মোঃ হাফিজুর রহমান(স্বাস্থ্য কর্মকর্তা),রফিকুল ইসলাম এবং রাশিদা খাতুন। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক- নাজিম উদ্দিন রাব্বি, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি-আব্দুল্লাহ-আল-মামুন,সাবেক সাধারণ সম্পাদক- তৌহিদুল ইসলাম তৌহিদ সহ অনেকে।

উল্লেখ্য,২০১৪ সালের ১৫ ই ফেব্রুয়ারী বেনাপোল বন্দর এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। সেখান থেকে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা নামক স্থানে বাসটি রাস্তার পাশে একটি পুকুরে ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় সাত শিশু শিক্ষার্থী এবং আহত হয় আরো ৭০ শিশু শিক্ষার্থীসহ চারজন শিক্ষক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া ও তার বোন তৃতীয় শ্রেণির ছাত্রী জেবা আক্তার, একই গ্রামের ইউনুস আলীর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার, রফিকুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রুনা আক্তার মীম, লোকমান হোসেনের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র শান্ত, গাজিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী আঁখি, ছোট আঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র ইকরামুল এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়ানুর রহমান।

এই দিনটি ঘিরে আজ দুর্ঘটনাস্থল যশোর জেলার চৌগাছা উপজেলায় ও শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।