নিজ অর্থায়ণে বিলের পানি সেচের আওতায় আনলেন – এমপি শেখ আফিল উদ্দিন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নিজ আসন ৮৫,যশোর-১(শার্শা) উপজেলার কায়বা ইউনিয়নাধীন ঠ্যাঙামারি ও গোমর বিলের পানি বোরো ধান রোপণের জন্য নিজ অর্থায়ণে পানি নিস্কাশনের মাধ্যমে সেচ ব্যবস্থাপণা চালু করলেন এমপি শেখ আফিল উদ্দিন। দীর্ঘ ৩০ বছর পর কৃষি বঞ্চিত কৃষকরা কৃষি আবাদে নিজেদের জমি সেচের আওতায় আশায় মহাখুশি তারা। এ সময় সেখানে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও সেচ সম্পর্কিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) সকালে উল্লিখিত ঠ্যাঙামারি ও গোমর বিলে গেলে,সেখানকার কৃষি বান্ধব বঞ্চিত কৃষকরা সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ পর পর চতূর্থবারের মত নির্বাচিত সাংসদ, শার্শার প্রিয় মানুষ শেখ আফিল উদ্দিন কে ফুল দিয়ে সানন্দে বরণ করে নেন। কৃষক সমাবেশে যোগদানের পুর্বে তিনি পানি নিস্কাশনের পাওয়ার পাম্প চালু করে বিলের পানি সেচের আওতায় আসা জমিগুলোতে প্রবেশ করান।

এ সময় তিনি অতি উৎসাহী হয়ে নিজের পরনের পাঞ্জাবী খুলে ফেলে সম্মুখের কৃষি ক্ষেতে নেমে নিজ হাতে বোরো ধানের চারা রোপণ করে সকলকে তাক লাগিয়ে দেন। এমপি’র এমন উদারতায় মুগ্ধ হন কৃষককূল,সহযোগীতার হাত বাড়ান দাড়িয়ে থাকা উৎসুক কৃষক এবং সাবেক কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু সহ ঐ এলাকার আ.লীগ নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বিএডিসি যশোরের ইন্জিনিয়ার মিলন হোসাইন,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু,শার্শা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দীন,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল,বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু।