
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা কোরবানি ঈদের পর শুরুর সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি শেষে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।
সূত্র জানায়, এ বছর ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সেই হিসেবে আগামী ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এখনো পরীক্ষার খসড়া রুটিন তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে রুটিন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, করোনা মহামারীর আগে সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু করোনার কারণে এ রীতিতে ব্যাঘাত ঘটে। তবে ধীরে ধীরে পরীক্ষা স্বাভাবিক সময়ে নিয়ে আসার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী