
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। যেখানে নেতৃত্ব দিয়েছেন নান্নু। গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। এরপর থেকে নানা আলোচনা হয়েছে তাদের নিয়ে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল থাকবে কি থাকবে না এমন জল্পনার মধ্যেই উত্তর জানা গেল আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন চুক্তি শেষ হওয়ার কারণে নতুন করে আর চুক্তি নবায়ন করা হয়নি নান্নুর। এ ছাড়া বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। আর নতুন প্যানেলেও ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ...
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭...
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮ দিন,হার মানেনি...
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮...