
শিশুকে যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করায় জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভক। তার সিদ্ধান্ত দীর্ঘকালীন জাতীয়তাবাদী সরকারের জন্য অভূতপূর্ব এক রাজনৈতিক সংকটের পরিবেশ তৈরি করেছে। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন ক্যাটালিন নোভক।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী প্রেসিডেন্ট ক্যাটালিন নোভক শনিবার (১০ ফেব্রুয়ারি) একটি টেলিভিশন বার্তায় ঘোষণা করেছেন যে, তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ৷
হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নোভাক ২০২২ সালের মার্চে দায়িত্ব নেন। শিশুদের সরকারি হোমে এক শিশুকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০২৩ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্টের ক্ষমতাবলে ক্ষমা প্রদর্শন করেন তিনি। গত সপ্তাহে দেশটির একটি সংবাদমাধ্যম এই খবর সামনে আনতেই তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। সেই চাপে পড়েই অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
ওয়ার্ল্ড ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে শুক্রবার কাতারে ছিলেন নোভাক। জনগণের আন্দোলনের মুখে তিনি দ্রুত বুদাপেস্টে আসেন। দেশ পৌঁছেই পদত্যাগের ঘোষণা দেন নোভাক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...