
নরসিংদীর পলাশে আলিফ (২০) নামে এক তরুণ প্রেমিক গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর টেঙ্গরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ উত্তর টেঙ্গরপাড়া গ্রামের মোঃ ইকবাল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আলিফ ফাঁকা বাড়ি পেয়ে ঘরের বারান্দার রুমের ভিতরে গিয়ে ধরনার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে। এর আগে পাশ্ববর্তী এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) সাথে দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়।
ঘটনার দিন ঘটনার দিন ওই প্রেমিকার সঙ্গে তার মনমালিন্য হয় বলে অভিযোগ নিহতের পরিবারের। আর সেই কারণে তার সঙ্গে অভিমান করে আলিফ আত্মহত্যা করেছে। স্কুল পড়–য়া ওই প্রেমিকা প্রেমের সম্পর্ক সীকার করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আলিফ প্রায়ই আত্মহত্যার হুমকি দিতো।
ঘটনার দিনও সে বলছে আত্মহত্যা করবে, কিন্তু আমি বুঝতে পারিনি সে সত্যি সত্যিই আত্মহত্যা করবে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নাইবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে৷
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...