
ময়মনসিংহের নান্দাইল সার ভর্তি একটি ট্রাক উল্টে চালকসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাক চালক সজল মিয়া (৩০) ও সহকারী মোবারক হোসেন (২১)।
জানা যায়- আশুগঞ্জ থেকে ৪শত বস্তা ইউরিয়া সার ট্রাক ভর্তি করে নেত্রকোনার পূর্বধলা যাচ্ছিল। নান্দাইল পৌর সদরের মডেল মসজিদ এলাকায় আসতেই ট্রাকের সামনে একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও সহকারী ট্রাকের ভেতরে আটকে যায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয়রা ট্রাকের দরজা ভেঙ্গে দুজনকে উদ্ধার করে।
ট্রাক চালক সজল মিয়া বলেন- আশুগঞ্জ থেকে সকাল ১০ টায় ট্রাক ভর্তি করে পূর্বধলার দিকে রওনা দেই। নান্দাইল এসে চাকা গুলো দেখেছি ঠান্ডায় ছিল। ভেবেছিলাম পাশের কানুরামপুর বাজারে নেমে খাবার খাব আর চাকাগুলো দেখবো। তার মধ্যেই মডেল মসজিদের সামনে আসতেই ফেটে যায়। মনে হয়ছে জীবনে চলা এখানেই শেষ আল্লাহ্ আমাকে বাঁচাইয়া রাখছে।
নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক তালেব হোসেন জানান, খবর পাওয়া পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ করছে। দুর্ঘটনার খবর ট্রাকের মালিকের কাছে পৌঁছানো হয়েছে। ট্রাকের সার সরানোর কাজ চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...