
নরসিংদীর পলাশে ডার্চ বাংলা এজেন্ট ব্যাংকিং এর দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দে এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার দেবিদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার শুশুন্ডা গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে তৌফিত ওরফে তৌহিদ (২৮) ও একই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল ওরফে কামাল মিয়া (৪২)। তথ্যটি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।
তিনি জানান, এর আগে, গত ১৫ ডিসেম্বর দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডার্চ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্রটি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিলে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টার পর থানা পুলিশের এক চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...