
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া খারিজে জমি রেজিস্ট্রি করায়। দলিল লেখক আবু বক্করকে সাময়িক শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৩০জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস আবু বক্করকে সাময়িক শোকজের সত্যতা স্বীকার করেন।
দলিল লেখক আবু বক্কর সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ও সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক। এক চিঠিতে বিষয়টি জানায় সরাইল উপজেলা রেজিস্টার অফিস। চিঠিতে সই করেন উপজেলা সাব- রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস।
আজ বুধবার এক চিঠিতে বিষয়টি জানায় সরাইল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। চিঠিতে সই করেন উপজেলা সাব- রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস।চিঠিতে দলিল রেজিস্ট্রির সময় ভুয়া- খারিজ দলিল দাখিল ও দলিল লেখার ফরম্যাটের ২০ নং কলাম অনুসরণ না করায়। দলিল রেজিষ্ট্রি করনে সহায়তা জন্য অসদাচরণের অভিযোগে দলিল লেখক মো. আবু বক্করকে শোকজ করা হয়। এ সময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগের জবাব দেওয়ার জন্য দলিল লেখক আবু বক্করকে নির্দেশ দেওয়া হয়।
দলিল লেখক আবু বক্করের সাথে যোগাযোগ হলে।শোকজের চিঠি আমি পেয়েছি। শোকজের জবাব দিবেন বলে তিনি জানান। সরাইল দলিল লেখক সমতির সভাপতি সৈয়দ আলী আবদাল বলেন, গতকাল শুনেছি ভুয়া খারিজে দলিল রেজি: দায়ে একজন দলিল লেখককে শোকজ করেছে।
অফিসের তথ্য মতে জানাযায়, খাজনা বা খারিজের কাগজে কিউআর কোর্ড থাকে তৎক্ষণাৎ যাচাই করার জন্য। কিউআর কোর্ড অনুসরণ করা হয়েছে এমন প্রশ্নে এ প্রতিনিধিকে সরাইল উপজেলা সাব রেজিস্ট্রার শুভ্রা রাণী দাস জানান,দলিল লেখক দলিলের পক্ষ হতে উপস্থাপন করে সেই কাগজ তৎক্ষণাৎ দেখে সিদ্ধান্ত নিয়ে দলিল করি।
দলিলের খতিয়ান বলেন আর খাজনা বলেন, এটা আমার আইন অনুযায়ী যাচাই করার সুযোগ নাই, মানে আমার সাদা চোখে যতটুকু দেখি ততটুকু দেখে দলিল করি। তিনি বলেন, ঐদিন যথারীতি দলিল দাখিল হইছে। বায়না দলিলের উপযুক্ত ইস্টার্ম ও ফি নিয়ে। ঐ’যে বায়না দলিলের দাতার নামে খাজনা ও খারিজ দেখে ঐ বায়নামা দলিলটি রেজিস্ট্রি করি।
শুভ্রা রাণী দাস আরও বলেন, পরে আমি জানতে পারলাম, ওই বায়না দলিলের খারিজটা ও কাগজপত্র নাকি ভুয়া। পরে আমি নিজে এসিল্যান্ড অফিস থেকে যাচাই করি। যাচাই করে আমিও জানতে পারি আসলে খাজনাটা বা খারিজ কাগজগুলো বানানো। যে পক্ষ বানাক এটা বানানো। তিনি বলেন,ততপক্ষদয়কে খুঁজে পাওয়া আমার সুযোগ নাই। অফিসিয়াল আইনে দলিল লেখককে শোকজ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...