
দেশের অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে কাজে লাগাতে চায় সরকার। এই জন্য প্রয়োজন একটি গতিশীল পুঁজিবাজার। পুঁজিবাজারকে গতিশীল করার জন্য দীর্ঘদিন পর প্রথম ধাপে ৩৫ কোম্পানি বাদে সকল কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর পর গত ২২ জানুয়ারি ১২টি কোম্পানি বাদে সকল কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়। নতুন করে বাজারে গুজব ছড়ানো হচ্ছে উঠে যাচ্ছে ১২ কোম্পানির ফ্লোর প্রাইস। বিষয়টি সত্য নয় বলে একাধিক সূত্র সানবিডিকে নিশ্চিত করেছে। পুঁজিবাজার আরও স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত ১২টি কোম্পানির ফ্লোর উঠছে না।
এর আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি রেখে বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল কমিশন। যার পরে ২ কার্যদিবসের মাথায় ওই ৩৫টির মধ্য থেকে ১২টি রেখে ২৩টি থেকে ফ্লোর প্রাইস তুলে নিল কমিশন।
ফ্লোর প্রাইস আছে যে ১২টি কোম্পানির
আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বিএসআরএম লি: গ্রামীণ ফোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়র ফার্মা, রেনাটা লিমিটেড, রবি িএবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী