
পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছে।
বুধবার (২৪জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফ’র সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলো বলে জানা যায়।
এতে তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা তথ্য নিশ্চিত করেছেন। তবে রহিন্তু চাকমা নিখোঁজ রয়েছেন বলে জানান।
এমন ঘটনাকে ন্যাকারজনক বলে নিন্দা জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের জেলা সংগঠক অংগ্য মারমা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...