
মাঠে গড়িয়েছে বিপিএলের দশম আসর, একই সময়ে শুরু হয়েছে যুব বিশ্বকাপ। ছেলেদের ক্রিকেটে এমন ব্যস্ততার মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলও। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে কক্সবাজারের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন এই ট্রাইনেশন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (২৪ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মেয়েদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় এই সিরিজ। আগামী ২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ফাইনাল হবে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জানাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।
ত্রিদেশীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৪ জানুয়ারি বাংলাদেশ শ্রীলঙ্কা কক্সবাজার বেলা ১২টা
২৫ জানুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা কক্সবাজার বেলা ১২টা
২৭ জানুয়ারি বাংলাদেশ-পাকিস্তান কক্সবাজার বেলা ১২টা
২৮ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা কক্সবাজার বেলা ১২টা
৩০ জানুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা কক্সবাজার বেলা ১২টা
৩১ জানুয়ারি বাংলাদেশ-পাকিস্তান কক্সবাজার বেলা ১২টা
২ ফেব্রুয়ারি ফাইনাল কক্সবাজার বেলা ১২টা
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ...
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭...
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮ দিন,হার মানেনি...
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮...