
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে । আবেদনের শেষ সময় ১৯ ফেব্রুয়ারী। আবেদনকারীদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা ২৫ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে ।পরের দিন ২৬ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ।
আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বুটেক্স ভর্তি পরীক্ষা । ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বুটেক্সর নিজস্ব ক্যাম্পাসে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ মার্চ।
এবার বুটেক্সে ১০টি বিভাগে মোট আসনসংখ্যা ৬০০। বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ৭ হাজার ২০০ জন শিক্ষার্থী। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য ৭ হাজার ২০০ জন যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
আবেদনকারীকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তাছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ- ৪.৫০ থাকতে হবে।
আবেদনকারী শিক্ষার্থী ৩০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ১০০০ টাকা ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য গত বছর ১৬ জুন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেয় ৭ জন ভর্তিচ্ছু এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় ৮৭ শতাংশ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী