
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪-৯ নং ওয়ার্ডের শতাধিক গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে এ শীতবস্ত্র বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেন, ফুলতলা ইউপি সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, ইউপি সদস্য আব্দুল জলিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা অপরাধ দমন করতে যেভাবে দিন-রাত পাহারা দিয়ে আমাদের সীমান্ত নিরাপদ রাখেন তেমনি বিজিবি -৫২ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর রমজান মাসে ও শীতের সময় এবং যে কোন দুর্যোগের সময় অসহায় সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সীমান্ত রক্ষার পাশা-পাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমরা ৫২ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী