• ছবিঘর রাজনীতি
  • স্বতন্ত্রের কাছে ধরাশায়ী নৌকা, দুই জনের জামানত বাজেয়াপ্ত

স্বতন্ত্রের কাছে ধরাশায়ী নৌকা, দুই জনের জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এবিএম আনিছুজ্জামানের কাছে হেভিওয়েট নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ রহুল আমীন মাদানী ধরাশায়ী হয়েছেন।

এ আসনে ৩ লাখ ৭৪ হাজার ৯ শত ৯৪ ভোটের মধ্যে ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭১ হাজার ৭ শত ৩৮ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৫ শত ৩১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী, ট্রাক প্রতীকের প্রার্থীর কাছে হেরেছেন ২১ হাজার ২শত ৭ ভোটে। লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৫ ভোট, পাটের আশ প্রতীক পেয়েছেন ৪ শত ৮৩ ভোট।

১২০ টি কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি না হলেও প্রতিটি কেন্দ্রেই ভোটছিল সুষ্ঠু। এ নির্বাচনে চারজন প্রার্থী থাকলেও ৩ লাখ ৭৪ হাজার ৯ শত ৯৪ ভোটের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১ লাখ ২৪ হাজার ৮ শত ২৭ জন ভোটার। যা মোট ভোটারের শতকরা ৩৩. ৮৭ শতাংশ।

নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুল মজিদ ও তৃনমুল বিএনপির পাটের আশ প্রতীকের ডক্টও আব্দুল মালেকের।

নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সংসদ আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ধর্ম মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ-সৌদি মৈত্রী কমিটির সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য হেবিওয়েট হয়েও ধরাশায়ী হয়েছেন ত্রিশাল পৌরসভার একবার আওয়ামীলীগ সমর্থিত মেয়র ও পরবর্তী দুইবার স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামানের কাছে।

নৌকা হারের কারন হিসেবে স্থানীয় নেতাকর্মী বলছেন, বর্তমান সংসদ দলীয় নেতাকর্মী মুল্যায়ন করেননি। জনগন থেকেও ছিলেন বিচ্ছিন্ন।