ত্রিশালে বাস ভাংচুর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ময়মনসিংহের ত্রিশালে নির্বাচনের জন্য রিকুইজেশান করা শালবন বাস ভাংচুর করেছে দুর্ভিত্তরা।

জানাযায়, গত ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে জন্য ময়মনসিংহ-জ-১১-০১১৪ নাম্বারের শালবন বাসটি ২৬ নং কেন্দ্র বিলবোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য রিকুইজেশান করা হয়। ঐ গাড়ীটি ৭ জানুয়ারী ভোরবেলা উপজেলা সদর থেকে নির্বাচনী মালামাল প্রিজাইডিং অফিসার ও আইনশৃংঙ্খলা বাহিনীদের নিয়ে কেন্দ্রে যায়।

কেন্দ্রে পৌছানোর কিছুক্ষন পর সড়কের পাশে দাড়িয়ে থাকা এ বাসটিতে ১০/১৫ দূর্ভিত্ত লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাসটি ভাংচুর করে। এতে বাসের বেশীর ভাগ বেশিই ক্ষতি হয়।

বাসের ড্রাইভার বাবুল মিয়া বলেন, আমি ৭ জানুয়ারী সকাল সাড়ে চারটায় অফিসার ও নির্বাচনী মালমালসহ কেন্দ্রে পৌছায়। নির্বাচনী মালামাল কেন্দ্রে নামানোর পর আমি বাসে বসে ছিলাম হঠাৎ ১০/১৫ জন লোক লাঠি নিয়ে এসে বাসের গøাস ভাংচুর শুরু করে। কিছু গøাসের টুকরা আমার শরীলে এসেও লাগে। আমি কান্নাকাটি শুরু করলে কেন্দ্র থেকে পুলিশ ও আনসার আসে। তখন পুলিশ দেখে দুর্ভিত্তকারীরা দৌড়ে পালিয়ে যায়।

বাসের মালিক গোলাম মোস্তফা বলেন, ড্রাইভার আমাকে ফোন দিয়ে জানিয়েছে বাস ভাংচুরের কথা। নির্বাচনী ব্যস্ততা থাকার কারনে দ্বায়িত্বে থাকা প্রশাসনকে ভোট শেষ হবার পর বিকেলে জানিয়েছি। তারা বলেছে ব্যবস্থা নিবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, এ বিষয়টি আমার জানানাই। নির্বাচনের সময় এরকম হতেই পারে। নির্বাচন শেষ হয়েছে এখন এ বিষয়টি আমি দেখবো।