
তিনটি আসন নিয়ে শেরপুর জেলা গঠিত।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর দুটি আসনে নতুন মুখ ও একটিতে পুরোনো মুখ ওঠে এসেছে।
রবিবার (৭ জানুয়ারি) রাতে প্রিসাইডিং অফিসারদের দেওয়া হিসাবে এ ফল পাওয়া যায়।
শেরপুর-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রর ট্রাক মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
১ আসনে আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন মোট ১লাখ ৩৬ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আতিকুর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৪টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৩। তবে মুকুসদপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
২ আসনে অনুযায়ী মতিয়া চৌধুরী পেয়েছেন মোট ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ (ঈগল) পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৪টি। সবকটি আসনের ফলাফল দেওয়া হয়েছে।
৩ আসনে অনুযায়ী এডিএম শহিদুল ইসলাম পেয়েছেন মোট ১লাখ ২ হাজার ৪শ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহ ওয়ারেজ নাঈম ট্রাক প্রতিকে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২৬টি। সবকটি আসনের ফলাফল দেওয়া হয়েছে।
ভোটকে সুষ্ঠু করতে জেলায় ৪৮জন র্যাব, ১৬০জন সেনাবাহিনী, ১শ বিজিবি, ১১শ ৭৯জন পুলিশ ও ৫হাজার ১৫৭জন আনসার নিয়োজিত ছিলেন। এ ছাড়াও ২০ জন বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...