
‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়ার গলায় ব্যান্ডেজ, শুয়ে আছেন হাসপাতালের বিছানায়! ছবি দেখেই বোঝা যাচ্ছে তার গলায় অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ উর্বশীর এমন ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশ্ন—হঠাৎ কী হলো অভিনেত্রীর?
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন উর্বশী। সেই যাত্রায় রক্ষা পেলেও এ বার তার সামনে নতুন বিপদ!
উর্বশী সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন কারণ, মূলত তার ঘাড়ে একটি টিউমার ধরা পড়ে গত বছর। অবশেষে সেটিরই অস্ত্রোপচার করিয়েছেন এই অভিনেত্রী।
তিনি লিখেন, গত বছর ডিসেম্বর মাসে আমার ঘাড়ে একটি সিস্ট ধরা পড়ে। সেটির অস্ত্রোপচার করলাম। আমি এখন ভালো আছি, আপাতত ১৫-২০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
উর্বশী ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। একতা কপুরের ‘নাগিন ৬’-এ অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন এ অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে...
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা