শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ ডিসেম্বর) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা, সিরাজ স্টোরকে ৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত লায়েক মাংস বিতানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।