প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনও হয়নি : ইসি আলমগীর

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সিদ্ধান্ত হলে তখন দেখা যাবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেছেন, প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করে রিটার্নিং অফিসাররা। কোন কোন ক্ষেত্রে আর্থিক জরিমান, আইনের ধারায় মামলাও করা হয়েছে

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই ২৪ ঘন্টা হয়েছে কিনা এবং কি ব্যবস্থা নেওয়া হবে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও ২৪ ঘন্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।