
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার দুটি দল মৌলভীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রাজন মিয়া রাজু(৩৫), বড়হাট এলাকার মৃত আরিছ মিয়ার ছেলে আলীম মিয়া (৩৩) এবং বড়কাপন এলাকার তাহের উল্লাহর ছেলে সাহেল মিয়া (২৮)।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, ‘গ্রেফতারকৃত তিন আসামির কোন রাজনৈতিক পরিচয় নেই। গ্রেফতারকৃত আসামি আলীম এবং রাজু পূর্বে জাতীয় পার্টির প্রার্থী আলতাফুর রহমানের প্রতিষ্ঠানে চাকরি করতো। চাকরিকালীন সময়ে করা তাদের মধ্যে ব্যক্তিগত সর্ম্পক অবনতি হয়। গত ২১ ডিসেম্বর রাতে গ্রেফতারকৃত আলীম মিয়া (৩৩), সাহেল মিয়া (২৮) এবং রাজন মিয়া প্রকাশ রাজু (৩৫) গন জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করলে গ্রেফতারকৃত আসামি আলীম মিয়ার সাথে বেলায়েত আলী জুয়েল এর চেয়ারে বসা ও সিনিয়র-জুনিয়র, সম্মান দেওয়া না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় ছুরির আঘাতে বেলায়েত আলী জুয়েলের পেটে কাটা জখম হয় এবং তাতে ১০ টি সেলাই লাগে। এছাড়া খালেদ চৌধুরী এবং আলতাফুর রহমানের ছেলে হানিফ ইবনে আলতাফ আহত হয়।’
তিনি আরও জানান, ‘এই হামলার সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’
এই ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামিসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে জাতীয় পার্টির প্রার্থী আলতাফুর রহমানের স্ত্রী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। সদর থানার এসআই শিপু কুমার দাসকে মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সন্ধ্যায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক