
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদির (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখা রোডের ইকরা মাদ্রাসা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতের কাদির (৩৫) উপজেলার সিন্দুরখা ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে। ১০ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এসসময় গাড়ির ভিতরে থাকা একজন পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাদির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।একজন পালিয়ে যায়। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...