
ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে। তবে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার হার এখনও ৯৮ দশমিক ৮১ শতাংশে রয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের চার জনই কেরালার বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।
এদিকে ভারতে করোনার ‘অতি সংক্রামক’ হিসেবে পরিচিত নতুন ‘জেএন.১’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্যমতে (আইসিএমআর), গত শনিবার কেরালার ৭৯ বছর বয়সী এক নারী কোভিড রোগীর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ পাওয়া গেছে।
বিজ্ঞানীদের দাবি, কেরালায় শনাক্ত হওয়া নতুন এই ভ্যারিয়েন্ট করোনার আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক। তবে গবেষণার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তারা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১। এটি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হয়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ ডিসেম্বর সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
এদিকে কেরালায় কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১ শনাক্ত হলেও এটা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৭ জনের...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...