
নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
সিভিল সার্জন বলেন- আগামী ১২ ডিসেম্বর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৫০ টি টিকা কেন্দ্রে ৪ হাজার ৯২০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...