
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে একটি নম্বর থেকে ফোন করে বিভিন্ন ব্যক্তির থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এমনটাই অভিযোগ উঠেছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা মহিলা বিষয়ক ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন হোসনে আরা তালুকদার।
তিনি জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের একজন ইউপি (নাম প্রকাশে অনিচ্চুক) সদস্যকে বরাদ্ধ আসছে ১০টা সেলাই মেশিন আপনাকে ২ হাজার করে অফিসের নাম্বারে দিতে হবে বলে জানায় পতারক চক্র। তিনি টাকাও দিয়েছেন। পরে আমার অফিসে আসার পর বুঝতে পেরেছেন এটা পতারক চক্র। আমি আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য বলেছি উনাকে।
এছাড়াও কিছুদিন ধরে উপজেলার কিছু অসহায় মানুষদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানায়। তখন তাদেরকে ২ হাজার টাকা জমা দিতে হবে। এভাবে অনেকেই টাকা দিয়েছে। কিন্তু মুলত এটা একদম ভুয়া। এখন আমাদের অফিসে কিছু লোক আসছে এমন অভিযোগ নিয়ে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার বলেন, ‘আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া কেউ যদি আমার নাম বা যেকোনো নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদের বলব তারা যেন আমাকে জানান।’
‘অর্থ আদায়ের বিষয়টি ‘উপজেলা মহিলা বিষয়ক’ নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছি।’
উপজেলা মহিলা বিষয়ক কমলগঞ্জে দেয়া পোস্টে বলা হয়,‘সম্মানিত কমলগঞ্জবাসী, কতিপয় প্রতারক চক্র মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কমলগঞ্জ এর মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির নিকট অনৈতিক সুবিধা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অবহিত করা হলো। প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...