
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়েছেন।
তিনি ৪ ডিসেম্বর সোমবার রাতে শহরের বাগরাসাস্থ প্রিজন স্কুল মাঠে তার কর্মীদের ডেকে এ ঘোষণা দেন। একই সাথে সকল নেতা-কর্মীদের তার বিজয় নিশ্চিত করতে জনগণের সাথে মিশে ভোট প্রার্থনা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর দোয়া এবং অনুমতি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আক্তারুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত দে ভানু, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়োজিত হাসান, জেলা পরিষদ সদস্য ফারহানা পারভীন মুন্নী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
সভায় শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানকে আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক