
শুটিং সেটে কুকুরের কামড়ে আহত অভিনেতা জাদু আজাদ। বান্দরবানে শুটিং শেষে বর্তমানে ঢাকায় শেষ লটের শুটিং চলছে প্রযোজক ও নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। সেখানে বেশকিছু পোষা কুকুর নিয়ে সিনেমাটির একটি দৃশ্য ধারনের সময় এ ঘটনা ঘটে।
বর্তমানে জাদু আজাদ চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন। তিনি বলেন, একটা দৃশ্য ছিল হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে আমি পালাবো। কিন্তু দুবার শর্ট দেওয়ার পরও হচ্ছিল না। তৃতীয়বার যখন শর্ট দিচ্ছিল তখন একটা কুকুর এসে কামড় দিয়েছে। মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। এখন চিকিৎসকের পরার্মশে চিকিৎসা নিচ্ছি।
পক্ষ থেকে বিষয়টি জানতে এমডি ইকবাল সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার কয়েকটি কুকুর নিয়ে সিনেমার শুটিং করা হচ্ছিল। হঠাৎ একটি কুকুর অতর্কিতভাবে আমার বন্ধু আজাদের ওপর হামলা করে এবং তার পেটে কামড় বসিয়ে দেয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।
‘ডেডবডি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।
এর আগে এ সিনেমার শুটিংয়ে গিয়ে সাপের কামড় খেয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী।
মন্তব্য লিখুন
আরও খবর
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
নীল গাউনে কানে ঐশ্বরিয়া
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন...
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
কালো শাড়িতেই ঝলমলে কেয়া পায়েল
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পড়শী