
চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। ‘প্রফেট সং’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘প্রফেট সং’ হচ্ছে লিঞ্চের পঞ্চম উপন্যাস।
এই উপন্যাসে তিনি ভবিষ্যতের এক কাল্পনিক টোলাটেরিয়ান বা সর্বগ্রাসী সমাজের ভয়ংকর অবিচারের ছবি সামনে এনেছেন। সেই সমাজে এক নারী তার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এরপর গৃহযুদ্ধ শুরু হয়। ওই নারী তার পরিবারকে নিয়ে বিদেশে পালিয়ে যান।
৪৬ বছর বয়সী ওই লেখক চার বছর ধরে এই উপন্যাস লিখেছেন। তার মাথায় ঘুরেছে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদাসীনতা।
বুকারের ওয়েবসাইটে লিঞ্চ লিখেছেন, ‘আমি আধুনিক সময়ের বিশৃঙ্খলাকে দেখতে চেয়েছি। পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থায় অস্থিরতা, সিরিয়ার সমস্যা, গোটা দেশের বিস্ফোরক অবস্থা, অভিবাসন সমস্যা এবং পশ্চিমা দেশগুলোর উদাসীন মনোভাব…. আমি বইয়ের শেষে পাঠকদের এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা শুধু সমস্যাটা জানবেই না, তারা অনুভব করতে পারবে।’
‘বইয়ের সময়োত্তীর্ণ থিম প্রভাবিত করেছে’
কানাডার সাহিত্যিক ও বুকারের বিচারকদের প্যানেলের সদস্য এসি এডুজেন বলেছেন, ‘আবেগসমৃদ্ধ গল্প বলার রীতিই জয়ী হয়েছে। লিঞ্চ এই রীতিতে অসাধারণ সাফল্য পেয়েছেন।’
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দিন কয়েক আগেই অতি-দক্ষিণপন্থিদের তাণ্ডব হয়েছে। এডুজেন বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনা নিয়েও বুকার কমিটিতে আলোচনা হয়েছে। তবে বইটি এই কারণে বুকার জেতেনি।’
তার বক্তব্য, ‘লিঞ্চের বই বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক উৎকন্ঠাকে ধরতে পেরেছে। সেই সঙ্গে বইতে আছে একটি কালজয়ী থিম।’
তিনি আরও জানিয়েছেন, ‘লিঞ্চকে পুরস্কার দেওয়া নিয়ে সকলেই একমত ছিলেন এমন নয়। ছয় ঘণ্টা ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...