
ভরতের মাটিতেই ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেড। অরবিন্দ ডি সিলভার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অজি ব্যাটার।
বিশ্বকাপ ফাইনাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয়ই নানা ধরণের কথা লিখছেন হেডকে নিয়ে। অনেকেই আবার হারের জ্বালা মেটাতে মাত্রাজ্ঞান হারিয়ে এই অজি ওপেনারের স্ত্রী ও শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে।

বিশ্বকাপ খেলতে স্ত্রী কন্যাকে নিয়ে ভারতে গেছেন হেড। ফাইনালে গ্যালারিতে অজিদের হয়ে গলা ফাটিয়েছেন তারা। পরে বিশ্বকাপের শিরোপা নিয়ে ছবিও তোলেন হেডের স্ত্রী। এবার কোহলিদের স্বপ্ন ভাঙায় তাদের হুমকি দিল ভারতীয় সমর্থকরা।
তবে অনেক ভারতীয়ই আবার এই ধরণের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছে। এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন তারা। অনেকেই আবার তাদের এই হুমকির বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এখনও কিছু বলা হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...