
মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ টি টিয়া পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। সোমবার (৩০ অক্টোবর) উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় শিকারি পালিয়ে গেলেও পাখি শিকার করার সরঞ্জাম উদ্ধার করা।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন এলাকার বিভিন্ন শিকারীর কাছ থেকে এগুলো উদ্ধারকরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে সোমবার সকালে বনবিভাগকে খবর দিলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়া পাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, আমার ইউনিয়নের রাজকান্দী,কালেঞ্জি ও কোনাগাও এই ৩টা জায়গা খুব গুরুত্বপূর্ন। সেখানে বন্যপ্রানীরা চলাচল বেশি করে। এসব জায়গায় কিছু শিকারি থাকে,তারা যে কোন প্রানী শিকার করে।আজ ভোরে আমি জানতে পারি এই এলাকায় পাখি শিকার হচ্ছে।দ্রুত সেখানে গিয়ে ১২টি টিয়া পাখি ও সরঞ্জাম উদ্ধার করে নিয়ে আসি। তবে শিকারি আমার উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। আমি এগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে এসে বন বিভাগকে খবর দেই তারা এগুলো নিয়ে যায়।
বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখি গুলো ছোট থাকায় ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখি গুলো সুস্থ হলে ও উড়াল শিখলে অবমুক্ত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...