
ঝতু বদলের এই দেশে প্রকৃতি জানান দেয় তার রুপ। একেক ঝতুতে বাংলার প্রকৃতি ধারণ করে একেক রুপ। আর হেমন্ত এলেই প্রকৃতির মতো জীবনে যেন এক অন্য রকম শীতলতা ও অনুভূতি তৈরি হয়। এখন আর ঝকঝকে প্রখর রোধের সকাল নয়। দিন শুরু হচ্ছে কমলার শীতল সূর্যের মোহনীয় আলোয়। চারদিক ঘিরে কুয়াশার চাদর। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত ঝরছে শিশির। আর এসব শিশির জমছে ফসলের খেতে আর ঘাসের ডগায়। পাল্টে যাচ্ছে বরেন্দ্র এলাকার রুক্ষ প্রকৃতি।
মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও আশ্বিন-কার্তিকের দিকে গুটি গুটি পায়ে শীতের আগাম বার্তা জানান দিচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। সারাদিনে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে হালকা হিমেল হওয়া। প্রতিদিন ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। শীতের আগমনীতে প্রকৃতিতেও ফুটে উঠছে বৈচিত্র্য। হেমন্তর স্নিগ্ধ এমন সকাল উপভোগ করছেন অনেকেই।

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এদেশে প্রতিটি ঋতুতে হয় উৎসব-পালা পর্বন। শীতে একটু বেশি। তাই উৎসবের ঋতু হিসেবেই এ সময়টি প্রিয় মানুষের কাছে।
এদিকে শীতের আগমনীতে সবজি খেতে বেড়েছে কৃষকের ব্যস্ততা। কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ করছেন।
শহরের মাষ্টারপাড়া মহাল্লার বাসিন্দা একরামুল বারী বলেন, প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ইতিমধ্যে তেমনই আবহ শুরু হয়েছে প্রকৃতিতে। ভোরে শিশির ঝড়ছে। সকালের হালকা শীত জানান দিচ্ছে শীত আসছে। কিছু দিনের মধ্যেই হয়তো শীতের সৌন্দর্য পূর্ণতা পাবে।

পার-নওগাঁ এলাকার বাসিন্দা শামিম হোসেন বলেন, এক সপ্তাহ আগে থেকেই ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। তবে সূর্য উঠার পর কুয়াশা আস্তে আস্তে কমে যায়। আবার দিনে কিছুটা গরম থাকে। শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগে, হালকা চাদর গায়ে দিতে হয়। গায়ের মধ্যে শিন শিন করে। মনে হচ্ছে শীত খুব তাড়াতাড়ি এবার আসবে।
সদর উপজেলার বর্ষাইল গ্রামের সবজিচাষি রুবেল হোসেন বলেন, এ বছর আগাম শীতের আমেজে আগাম ফুলকপি ও সবজির চাষ করা হয়েছে। এতে ভালো দাম পাওয়া যায়
সোমবার সকালে কথা হয় নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এর সাথে, তিনি বলেন- এক সপ্তাহ আগে থেকেই জেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যায়। হালকা শীত অনুভূত হয়। ভোরে কুয়াশা থাকে। মনে হচ্ছে এবছর শীত একটু আগেই চলে এসেছে। এছাড়াও এবছর শীতের তীব্রতা বাড়তে পারে বলে এই কর্মকর্তা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...