ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরনে তিনজন দগ্ধ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজের দোকানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডের “ জয় রেফ্রিজারেশন” নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা দগ্ধদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেছেন।
দগ্ধরা হলেন, দোকানের কর্মচারী মোফাসসিল-(২২), ইসরাফিল-(১৭) ও মোহাম্মদ আরমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসাইন বলেন, রেফ্রিজারেশন দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। এতে দোকানের ৩জন কর্মচারী আগুনে দগ্ধ হন।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ও দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সার্জারি বিভাগে ভর্তি করেন।