
শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ঢাকায় ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহ্বানে একযোগে ৬০টিরও বেশি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচি উপলক্ষে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত ছিলেন। এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করেন এবং ওই ১ মিনিট হর্ন বাজানো হতে বিরত থাকার আহ্বান জানান।
রাজধানীর সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয়সরণী মোড়, মিরপুর-১০ নং গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘোষণা অনুযায়ী, কর্মসূচির প্রায় এক ঘণ্টা আগেই এসব স্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত হন।
এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কের পাশে ব্যানার, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ থাকার আহ্বান জানান। ‘শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’, ‘নো হর্ন’, ‘আপনার হর্ন আপনাকেও বধির করছে’ প্রভৃতি স্লোগান লেখা হয় ব্যানার ও ফেস্টুনগুলোতে। স্কাউট সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন গাড়ি ও যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী