• বিনোদন
  • ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা, যোগাযোগ বিচ্ছিন্ন

ইসরায়েলে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , ৮ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এ অভিনেত্রীর টিমের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে গিয়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু দুঃখজনকভাবে সেখানে আটকা পড়েছেন তিনি।

টিমের ওই সদস্য বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

নুসরাত ভারুচাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।