
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি করার অভিযোগে ৭১ টি টিকিটসহ দুই জনকে আটক করে কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্মতা (ইউএনও) সেলিম শেখ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন: জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া (২৩), অষ্টগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে সাব্বির (২৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় কালোবাজারে বিভিন্ন ট্রেনের ৭১টি টিকিট সহ দুই জন কালোবাজারিকে আটক করা হয়।
(মহানগর এক্সপ্রেসের ১৭ পাতা ২৮ টিকেট, মহানগর গোধূলির ৩ পাতা ৪ টিকেট, চট্টল এক্সপ্রেসের ১৭ পাতা ৩৪ টিকেট,তূর্ণা এক্সপ্রেস এর ৭ পাতা ৭ টিকেট)
টিকিটেগুলোর সর্বমোট মূল্য ১০ হাজার ৪১০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধী সুমনকে ১ বছর, সাব্বিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...