
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশকে অনেকবার ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করা হয়েছে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গনে ২০২২ ও ২০২৩ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তি এবং জাতীয় শোক দিবসে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আরো বলেন, যে সকল আলবদর, রাজাকার আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারাই তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। তারা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার পর আবার ক্ষমতায় এসেছেন। তাদের সকল সম্পত্তি ফিরে পেয়েছেন এবং তারা দাপটে এই দেশটাকে লুন্ঠন করেছেন। তারা ইতিহাস বিকৃতি করেছেন, বঙ্গবন্ধুকে সঠিক জায়গা তারা দিতে চান নাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সঠিক পথে নিয়ে এসেছেন। সারা বিশ্বে তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন। আজ যারা বৃত্তি পেয়েছেন তারা এই মর্যাদা অক্ষুন্ন রাখবেন। শেখ হাসিনার ২০৪১ সালের যে ভিশন, তা বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩৩০জন এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থী, ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও জাতীয় শোক দিবসে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...