
মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্ম নিয়ে ফেইসবুক লাইভ আলোচনা অনুষ্ঠান চলাকালে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ চৌধুরী এবং জামায়াত সদস্য শেখ শাহাবুদ্দিন।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...