
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১২ জন বাসযাত্রী।
বুধবার (৬ সেপ্টেম্বর) হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
আহতরা হলেন, পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮)। চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বুধবার ভোরে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এতে তিনজন নিহত ও প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...