
দুর্নীতির অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরো ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যাতে পাচার হতে না পারে, সেজন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা ক্ষমতার অপব্যবহার ও লুটপাটের মাধ্যমে এই বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছিল। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আর্থিক খাতকে ধ্বংস করে যে দুর্নীতি ও অর্থপাচার চালানো হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার একে একে মুখোশ উন্মোচিত হচ্ছে।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সম্পদ জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের অর্থনীতিকে পুনর্গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ধরনের দুর্নীতিবিরোধী কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা