সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

প্রকাশিত: 8:50 am , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
সংগৃহীত ছবি।

রাজধানীর তুরাগের একটি বাসা থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে ছিলেন এই প্রভাবশালী রাজনৈতিক নেতা।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য এবং শিক্ষা খাতের নানা অব্যবস্থাপনার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নেপথ্যে তার ভূমিকা ছিল অত্যন্ত তীব্র। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরাগ এলাকার একটি গোপন বাসা থেকে তাকে আইনের আওতায় নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারের পর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বশীল কর্মকর্তারা। দেশজুড়ে চলা চলমান দুর্নীতিবিরোধী অভিয এবং সুশাসনের প্রতিষ্ঠার অংশ হিসেবে এই গ্রেপ্তারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ ও সংশ্লিষ্টরা।

মন্তব্য লিখুন

আরও খবর