শ্রীবরদী সীমান্তে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশিত: 3:52 pm , 25 November 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

মন্তব্য লিখুন