
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অর্থের বিনিময়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে স্থানীয় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আটক দুই কিশোর অপু চন্দ্র দাস (১৭) ও চন্দন জল দাসের (১৩) বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিল।
অর্থের বিনিময়ে ওই দুই কিশোরকে ভারতে প্রবেশে সহযোগিতার সঙ্গে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ভারতে অবৈধভাবে প্রবেশে সহযোগিতার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোল হাকর নদীর কচুরীপানা পরিস্কারের কাজ দ্রুত গতিতে...
বেনাপোল হাকর নদীর কচুরীপানা পরিস্কারের কাজ...
পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত; পদ শূন্য...
পাইকগাছায় সরকারি আদেশে গড়ইখালীর চেয়ারম্যান অপসারিত;...
কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের...
কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু...
সরাইলে’র কালিকচ্ছ ইউনিয়ন শ্রমিক দলের অফিস উদ্বোধন করলেন,...
সরাইলে’র কালিকচ্ছ ইউনিয়ন শ্রমিক দলের অফিস...
পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড ফর দ্য...
পাইকগাছা ক্লাইমেট জাস্টিস ফোরামের সঙ্গে ব্রেড...
শ্রমিক নেতার উপর বোমা হামলার প্রতিবাদে বেনাপোলে হাজার...
শ্রমিক নেতার উপর বোমা হামলার প্রতিবাদে...