শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 15 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েেেছ। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর ২০২৬ মাসের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা পরিষদের সিইও দীপংকর রায় .উপপরিচালক স্থানীয় সরকার আরিফা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা,সিভিল সার্জন, ডা. মুহাম্মদ শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সেসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য লিখুন