​শার্শায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা ও মাদক চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল, মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিরোধ এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলেন, সীমান্তর্বতী উপজেলা হওয়ায় শার্শায় মাদকের অপব্যবহার ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও তৎপর হতে হবে।

পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

​সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন দপ্তরের প্রধান এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।