​বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ১১ নভেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 20 minutes আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)’র দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

আজ (বুধবার ১১ নভেম্বর ২০২৬) তারিখে থানার বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:
১. হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), পোড়াবাড়ী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি; পিতা: মৃত আবুল হোসেন বিশ্বাস, সাং-নারায়ণপুর।
২. ইজাজ আহম্মেদ (২১), যুগ্ম সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর ছাত্রলীগ; পিতা: সিরাজুল ইসলাম, সাং-সাদীপুর।
৩. আঃ রহমান মিলন (৪০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য; পিতা: আঃ রহিম, সাং-শিকড়ী পূর্বপাড়া।
৪. মশিউর রহমান (৪২), ৫নং পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং শিকড়ী ওয়ার্ডের সাধারণ সম্পাদক; পিতা: চান্দ আলী, সাং-শিকড়ী মধ্যপাড়া।
(সকলের থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর)

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। ১১ নভেম্বর ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য লিখুন