
ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তিন দিন ধরে চলা তীব্র আন্দোলন, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর অবশেষে আপাতত শান্ত রয়েছে নারায়ণগঞ্জের ফতুলকার শ্রমিক আন্দোলন পরিস্থিতি।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে যেকোনো অনাকাঙ্তিকর পরিস্থিতি এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। গত কয়েকদিন ধরে চলা এই অসন্তোষের কারণে পুরো শিল্পাঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সাধারণ শ্রমিকরা তাদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে আসেন। এ সময় বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এই মজুরি বৃদ্ধি অত্যন্ত জরুরি।
আন্দোলনরত শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের দাবি যদি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হয়, তবে তারা আবারও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। মালিকপক্ষের সঙ্গেও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি টহল অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে, আলোচনার মাধ্যমে খুব দ্রুতই এই সংকটের একটি স্থায়ী সমাধান বের করা সম্ভব হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ